Logo

রাজধানী

রাজধানীর ৯ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৮:৩৮

অ
রাজধানীর ৯ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন রাজধানীর গুরুত্বপূর্ণ ৯টি স্থানে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে জনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে বৃহস্পতিবার (১৫ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্দিষ্ট কিছু স্থানে সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করা হলো।’

নিষিদ্ধ এলাকাগুলোর মধ্যে রয়েছে—প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের অংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন দাবিদাওয়া আদায়ের কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ জানানো হচ্ছে।

ডিএমপি জানিয়েছে, জননিরাপত্তা, চলাচলের স্বাভাবিকতা এবং আদালতপাড়া সংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এনএমএম/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন