Logo

রাজধানী

ধানমন্ডির ২৭ নম্বর রোড এখন ‘শহীদ ফারহান ফাইয়াজ সড়ক’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৩:০১

অ
ধানমন্ডির ২৭ নম্বর রোড এখন ‘শহীদ ফারহান ফাইয়াজ সড়ক’

জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া (ফারহান ফাইয়াজ)-এর স্মরণে ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর রোডের নামকরণ করা হয়েছে ‘শহীদ ফারহান ফাইয়াজ সড়ক’।

শনিবার ( ১৭ মে) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া আনুষ্ঠানিকভাবে সড়কটির ফলক উন্মোচন করেন।  

২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাপা প্লাজার সামনে পুলিশ ও ছাত্রলীগের হামলায় ফারহান গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। মেধাবী এই ছাত্রের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে ডিএসসিসি এ উদ্যোগ নিল।  

ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রশাসক শাহজাহান বলেন, ফারহান ফাইয়াজের মতো শহীদরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। তাদের লক্ষ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।

ফারহানের পিতা হাজি শহীদুল ইসলাম ভূঁইয়া বলেন, সন্তানের আত্মদান জাতির জন্য গর্ব, কিন্তু আমার ক্ষতি পূরণ হবে না। ফাইয়াজের নামে সড়ক নামকরণে ধন্যবাদ।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষকবৃন্দ, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জিল্লুর রহমান ও অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে নিহত ও আহতদের রুহের মাগফিরাতের জন্য বিশেষ দোয়া করা হয়। 

  • জেসি/এটিআর 
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন