Logo

রাজধানী

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৩:০৮

অ
রাজধানীতে ট্রেনের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় পুলিশের এক এসআই (উপ-পরিদর্শক) নিহত হয়েছেন। রোববার (১৮ মে) ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত পুলিশ কর্মকর্তার নাম কেএম মনসুর আলী (৪৫)। তিনি দক্ষিণখান থানায় কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার উত্তরা ৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের পূর্ব পাশের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, বিমানবন্দর রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনের পাশে থাকা অবস্থায় ট্রেনের ধাক্কায় দক্ষিণখান থানার এসআই কেএম মনসুর আলী গুরুতর আহত হন। পরে তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান।

  • ডিআর/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন