Logo

রাজধানী

রাজধানীতে হিটলু গ্যাং’র ১০ সদস্য গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৫, ০৯:৪৫

অ
রাজধানীতে হিটলু গ্যাং’র ১০ সদস্য গ্রেপ্তার

রাজধানীর মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে ‘হিটলু বাবু গ্যাং’র ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (২০ মে) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সেনাবাহিনী।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সোমবার দিবাগত রাত ২টা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ভাসানটেক সেনা ক্যাম্প থেকে বিশেষ অভিযান পরিচালিত হয়। ভোর ৫টার দিকে অভিযান চলাকালে গ্যাং সদস্যরা টহল দলের ওপর হামলার চেষ্টা করে।’

‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা দল সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তীতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা ৪টি অস্ত্র ও ২৮টি গোলাবারুদ জব্দ করা হয়।’

গ্রেপ্তারকৃতদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান এখনো চলমান রয়েছে বলে জানা গেছে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন