Logo

রাজধানী

হানিফ ফ্লাইওভারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৫, ১৭:০৫

অ
হানিফ ফ্লাইওভারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে বিদ্যুৎ সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোজাম্মেল হোসেন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি অরিয়ন গ্রুপের বিদ্যুৎমিস্ত্রী ছিলেন।

মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে নিমতলির হানিফ ফ্লাইওভারের নিচে এই ঘটনা ঘটে। 

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মোজাম্মেলের সহকর্মী আতিকুজ্জামান ও কোরবান আলী জানান, মোজাম্মেলের গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলায়। বাবার নাম আব্দুর কাদের খান। তারা অরিয়ন গ্রুপে কাজ করেন।

সকালে নিমতলি এলাকায় হানিফ ফ্লাইওভারের নিচে পিলারের সঙ্গে মই পেতে সেটিতে ওঠে বিদ্যুৎ সংযোগ মেরামত করছিলেন মোজাম্মেল। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মই থেকে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এনএমএম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন