Logo

রাজধানী

পল্লবীতে আগুন : দগ্ধ আরও একজনের মৃত্যু

Icon

ঢামেক প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:০৭

অ
পল্লবীতে আগুন : দগ্ধ আরও একজনের মৃত্যু

ছবি : সংগৃহীত

রাজধানীর পল্লবীতে গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে আব্দুল্লাহ (১৩) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।  আগুনে সাতজন দগ্ধের ঘটনায় এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সোয়া ৬ টায় রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায় আব্দুল্লাহ। 

নিহত আব্দুল্লাহ মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার গ্রামের আব্দুল খলিলের ছেলে। তার বাবা ২৫ নভেম্বর, মা ২৯ নভেম্বর এবং ভাই মোহাম্মদ ২ ডিসেম্বর মারা যায়। তিন ভাইয়ের মধ্যে আব্দুল্লাহ ছিল বড়। 

জানা গেছে, গত ২৪ নভেম্বর পল্লবীর বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজনসহ সাতজন দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এ বিষয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, ‘নিহত আব্দুল্লাহর শরীরের ৩৬ শতাংশ দগ্ধ হয়েছিল। দগ্ধদের মধ্যে শুধু শাহজাহানকে চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।’

এআইবি/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন