Logo

রাজধানী

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় দোকান-মার্কেট বন্ধ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৫, ০৭:৫৯

অ
শুক্রবার রাজধানীর যেসব এলাকায় দোকান-মার্কেট বন্ধ

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার অনেকে পরিবার-পরিজন নিয়ে কেনাকাটা কিংবা ঘুরতে বের হন। কিন্তু কোথাও গিয়ে যদি দেখা যায় মার্কেট বন্ধ, তাহলে ভ্রমণের আনন্দটাই মাটি হয়ে যায়। তাই অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে আগেই জেনে নিন আজ রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্ধারিত সাপ্তাহিক ছুটির নিয়ম অনুযায়ী, আজ (২৩ মে) রাজধানীর বিভিন্ন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট
রাজধানীর পুরান ঢাকা ও দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় আজ দোকানপাট বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে, বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঁনখারপুল ও গুলিস্তানের দক্ষিণ অংশ।

বন্ধ থাকবে যেসব মার্কেট
আজ যেসব মার্কেট বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে, আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটারা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট।

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন