Logo

রাজধানী

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৩:০৫

অ
বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ছবি : সংগৃহীত

রাজধানীর বনানীতে কংক্রিট মিক্সচার ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন- আশফাকুর রহমান ও আসিফ মাহমুদ।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত আশরাফুল রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চালক। আসিফ তার মোটরসাইকেলের যাত্রী ছিলেন। তারা মহাখালী দিকে যাচ্ছিলেন। এ সময় কাকলী বাসস্ট্যান্ডে ওই ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয়। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাকের সহকারী রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ। ট্রাকটি জব্দ করলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকার খবর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন