ছবি : সংগৃহীত
রাজধানীর কাকরাইলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তাসনিম ফেরদৌস (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় অপর এক শিক্ষার্থী আহত হয়েছেন।
নিহত তাসনিম ফেরদৌস নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ইসমাঈল মিয়ার ছেলে। তিনি তিতুমীর কলেজ শিক্ষার্থী।
জানা গেছে, শনিবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে কাকরাইল মসজিদ মোড় এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে প্রাণ হারান তাসনিম। রাতেই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আহত তামিমকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।’
এআইবি/এমআই

