ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তা মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করেছে ডিবি।
বুধবার (৬ আগস্ট) রাতে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ডিবির যুগ্ম কমিশনার মো. নাসিরুল ইসলাম জানান, সুমাইয়া স্বামীর সঙ্গে গোপন প্রশিক্ষণে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এর আগে বসুন্ধরার একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২২ জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় ভাটারা থানায় মামলা করে পুলিশ।
সেনা সদর দপ্তর জানায়, মেজর সাদিকের বিরুদ্ধে তদন্ত চলছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে।
এনএমএম/এমআই/এমবি

