Logo

রাজধানী

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৫:২০

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

বুধবার (২০ আগস্ট) দুপুর ২টা ৩৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, খবর পেয়ে মহাখালী, গুলশান, তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে কীভাবে আগুন লেগেছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

এসআইবি/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন