Logo

রাজধানী

বসুন্ধরা সিটিতে ২ সপ্তাহব্যাপী ‘ক্লিয়ারেন্স সেল ও ফ্যাশন ফেস্ট’ শুরু

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ২১:২৯

বসুন্ধরা সিটিতে ২ সপ্তাহব্যাপী ‘ক্লিয়ারেন্স সেল ও ফ্যাশন ফেস্ট’ শুরু

ঋতুর রানী শরতের আগমনে রাজধানীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং মলে বুধবার (২০ আগস্ট) থেকে শুরু হয়েছে দুই সপ্তাহব্যাপী ‘ক্লিয়ারেন্স সেল ও ফ্যাশন ফেস্ট’। এ উৎসব চলবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের (বিসিডিএল) ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা।

উদ্বোধনী অনুষ্ঠানে শেখ এহসান রেজা বলেন, বসুন্ধরা সিটি সবসময় নতুন ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে দর্শনার্থীদের পরিচিত করাতে এবং ক্রেতাদের জন্য ভ্যালু অ্যাডিশন করতে সচেষ্ট। শরতের এই উৎসবে একদিকে নতুন কালেকশন উন্মোচিত হচ্ছে। অন্যদিকে অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর পণ্যে থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার। 

স্পন্সর ও অংশগ্রহণকারী ব্র্যান্ড

টাইটেল স্পন্সর : আমিন জুয়েলার্স

পাওয়ার্ড বাই : ইনফিনিটি ও মিনিসো

অংশগ্রহণকারী ব্র্যান্ড : ক্লাবহাউস, ইরানি বোরকা বাজার, ফ্রিল্যান্ড, মিনিসো, মেন্স ওয়ার্ল্ড, শিশু পরিবহন, বন্ড, বে সহ দেশি-বিদেশি ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড।

উৎসবের বিশেষ আকর্ষণ

নতুন কালেকশনের ফ্যাশন শো

গ্রাহকদের জন্য বিশেষ ডিসকাউন্ট অফার

লাইভ এন্টারটেইনমেন্ট ও ইন-স্টোর অ্যাক্টিভেশন

আকর্ষণীয় সেলফি কর্নার (ফটোবুথ)

প্রাণবন্ত ফ্ল্যাশ মোব

আয়োজকরা জানিয়েছেন, ফ্যাশন, বিনোদন ও শপিংয়ের অনন্য সমন্বয়ে সাজানো এই উৎসব শরতের কেনাকাটায় নিয়ে আসবে বিশেষ অভিজ্ঞতা।

এমডিএ/এইচকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন