ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৩:৩৭
রাজধানীতে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে এ সংঘর্ষ শুরু হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পরপরই দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। সংঘর্ষে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটছে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক জানান, নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে। এর কারণ এখনো জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
তিনি আরও জানান, সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে সিটি কলেজের তিনজন ও ঢাকা কলেজের একজন শিক্ষার্থী আহত হয়েছেন।
এনএমএম/এমবি

