সোমবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১৫:০৩
সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রোববার (১৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এতে বলা হয়েছে , সোমবার সন্ধ্যা ৬টা থেকে মোট ১২ ঘণ্টা ডেমরা সিজিএসের ডাউনস্ক্রিম গ্যাস বিতরণ নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত তিতাস গ্যাস অধিভুক্ত সমগ্র ডেমরা, মাতুয়াইল, যাত্রাবাড়ী, শ্যামপুর, রায়েরবাগ, ধোলাইর পাড়, সায়েদাবাদ, নন্দীপাড়া, খিলগাঁও, বাসাবো, মতিঝিল, রামপুরা, বাড্ডা, মালিবাগ, বনশ্রী, শাহাজাহানপুর, ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী এবং তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাসের স্বল্পচাপ/তীব্র স্বল্পচাপ বিরাজ করবে। এছাড়া কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যেতে পারে।
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ডেমরা সিজিএস থেকে টিজিটিডিপি এলসির ডেমরা সিজিএসগামী ২০০১০০০ পিএসআইজি বিতরণ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সরবরাহ বন্ধ রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ডিআর/এটিআর

