রাজধানীর গুলিস্তানের স্কয়ার মার্কেটের সামনে ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে গণপিটুনি দেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৫ ডিসেম্বর) রাতে মারা যান।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তার পরিচয় পাওয়া যায়নি। ওই যুবকের বয়স আনুমানিক (২৫) বছর।
তিনি বলেন, সংবাদ পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করি।
এই এসআই বলেন, জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসারত অবস্থায় রাত ৯টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এআইবি/ওএফ

