Logo

রাজধানী

ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১২:১৩

অ

রাজধানীর কারওয়ান বাজার রেলক্রসিং অবরোধ করেছেন রেলের অস্থায়ী শ্রমিকরা। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে এফডিসি রেলক্রসিং অবরোধ করে স্লোগান দিতে থাকেন রেলের অস্থায়ী গেট কিপাররা। অবরোধের কারণে বিঘ্নিত হয়েছে রেলের শিডিউল।

জানা গেছে, পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে অবরোধ করেছেন শ্রমিকরা।

ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বাংলাদেশের খবরকে বলেন, ‘অস্থায়ী গেট কিপাররা গত পাঁচ মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না। বকেয়া বেতনের দাবিতে তারা রেলপথ অবরোধ করেছেন।’

বাংলাদেশের খবরকে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের রেল পুলিশ ও ডিএমপির সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। আপনারা রেল সচিবের সাথে কথা বলেন। ওনারা না চাইলে অবরোধকারীদের সরানো কঠিন।’

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

বাংলাদেশ রেলওয়ে টিএলআর শ্রমিকবৃন্দ, ঢাকা নামের ব্যানারে অবস্থান কর্মসূচিতে তিন দাবি জানানো হয়। এগুলো হলো-

পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধ করা।  সকল অস্থায়ী শ্রমিকের বেতন ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অস্থায়ী শ্রমিকদের বেতন বাড়াতে হবে।

এমএম/ওএফ/এনজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন