Logo

রাজধানী

রাজধানীতে ইসলামি আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৬

রাজধানীতে ইসলামি আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

রাজধানীতে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি পালন করে দলটি।

বিক্ষোভে বক্তারা বলেন, ‘বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা গণমানুষের অধিকার রক্ষা করছে না। তাই আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু করা জরুরি। একইসঙ্গে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন ও সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান তারা।’

কর্মসূচিতে দলের নেতারা আরও বলেন, ‘জনগণের ভোটাধিকার রক্ষায় ন্যায্য দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে।’

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকার খবর ইসলামী আন্দোলন বাংলাদেশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন