Logo

রাজধানী

মাজার ভাঙচুরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৯

মাজার ভাঙচুরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

‘মাজার ভাঙচুর, অগ্নিসংযোগ ও উগ্রবাদী সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে ‘ভাব বৈঠকি’ নামের সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সুফিবাদের অনুরাগী, বিশিষ্ট দার্শনিক ও লেখক ফরহাদ মজহারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভায় বক্তারা বলেন, মাজারের ওপর হামলার মতো জঘন্য ঘটনা দেশের শান্তিপ্রিয় সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। এ ধরনের উগ্রবাদী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানান তারা।

বক্তারা বলেন, ‘সাম্প্রতিক সময়ে মাজারে হামলা চালিয়ে একটি গোষ্ঠী আমাদের শান্তি ও সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো এখন সময়ের দাবি।’

সভায় সভাপতিত্ব করেন কবি ও ভাবুক ফরহাদ মজহার। এটি পরিচালনা করেন লেখক ও অ্যাক্টিভিস্ট জাহিদুল ইসলাম নাহিদ। বক্তব্য রাখেন কবি ও সংগঠক মোহাম্মদ রোমেল, ঐশী নগর-এর মহাসচিব ড. আনিস জাফরী, বাংলাদেশ বাউল সমিতির সভাপতি ও শিল্পী আবুল সরকার, শিল্পী কোহিনূর আক্তার গোলাপী, শিল্পী সুজন সরকার, অ্যাক্টিভিস্ট আব্দুর মজিদ অঙ্কুর, ফকিরনি দরবার শরীফের আব্দুস সাত্তার ফরাজি, এনসিপি কেন্দ্রীয় কমিটির সংগঠক নফিউল ইসলাম, শিক্ষা আন্দোলন কর্মী পঙ্কজনাথ সূর্য ও জাতীয় দরগাহ মাজার ঐক্য পরিষদের প্রচার সম্পাদক আব্দুর রহমান।

সভায় আগামী ৩ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জাতীয় সুফি ঐক্য’-এর ব্যানারে জাতীয় সমাবেশের আয়োজনের ঘোষণা করা হয়।

এইচকে/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন