রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৩৮০৮ মামলা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৬
প্রতীকী ছবি/ সংগৃহীত
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুইদিনে ৩ হাজার ৮০৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ডিএমপি জানায়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে ৪০৯টি গাড়ি ডাম্পিং, ৪০টি গাড়ি রেকার এবং ২ হাজার ৪৮৫টি মামলা করা হয়। পরদিন শুক্রবার ২০২টি গাড়ি ডাম্পিং, ১০২টি গাড়ি রেকার এবং ১ হাজার ৩২৩টি মামলা করা হয়।
আজ শনিবার ডিএমপি ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়েছে, নগরীতে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে এবং সব যানবাহনচালককে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এনএমএম/এইচকে

