Logo

রাজধানী

রাজধানীতে ৭০ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩০

রাজধানীতে ৭০ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২০ সেপ্টেম্বর) ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বাংলাদেশের খবরকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীতে সরবরাহ করত।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তালেবুর রহমান।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার ডিএমপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন