Logo

রাজধানী

শিক্ষিত জাতি সমৃদ্ধ বাংলাদেশের চাবিকাঠি : কফিল উদ্দিন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৪

শিক্ষিত জাতি সমৃদ্ধ বাংলাদেশের চাবিকাঠি : কফিল উদ্দিন

শিক্ষিত জাতি ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়— এমন মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ।

শনিবার (২০ সেপ্টেম্বর) উত্তরা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা ২০২৪-এর সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘একটি শিক্ষিত জাতিই পারে উন্নত রাষ্ট্র গঠনে নেতৃত্ব দিতে। আগামী প্রজন্মকে মেধা, সততা ও নৈতিকতার শিক্ষা দিতে হলে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘দেশের শিক্ষার্থীরা বিশ্বমানের প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা রাখে। তবে তাদের মেধাকে বিকশিত করতে সঠিক দিকনির্দেশনা, আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসার এবং শিক্ষকদের মর্যাদা রক্ষার কোনো বিকল্প নেই। 'শিক্ষা খাতকে রাজনীতির ঊর্ধ্বে রেখে সবাইকে একসাথে কাজ করতে হবে।’

অনুষ্ঠানের প্রধান আলোচক শিক্ষাবিদ ডা. দিলকুশা আহমেদ বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ বৃদ্ধি ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। শিক্ষার্থীদের মেধা বিকাশে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপরও তিনি জোর দেন।

স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা শিক্ষা খাতে টেকসই উন্নয়নের জন্য শিক্ষকদের মর্যাদা রক্ষা এবং শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়নের তাগিদ দেন।

এমএএস/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকার খবর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন