Logo

রাজধানী

রাজধানীতে ডিবির অভিযানে আ.লীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৭

রাজধানীতে ডিবির অভিযানে আ.লীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৮জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ডিএমপির উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, গতকাল রাতভর রাজধানীর বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

ডিবি কর্মকর্তারা জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সম্প্রতি দলীয় কার্যক্রম পুনরায় সক্রিয় করার চেষ্টা করছিলেন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সংগঠনের বিভিন্ন কাগজপত্র ও প্রচার সামগ্রী।

গ্রেপ্তার ৮ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার আওয়ামী লীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন