Logo

রাজধানী

জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযান, বিস্ফোরক-অস্ত্রসহ গ্রেপ্তার ৪০

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৪

জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযান, বিস্ফোরক-অস্ত্রসহ গ্রেপ্তার ৪০

ছবি : বাংলাদেশের খবর

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযানে ককটেল, বিস্ফোরক, মাদক ও দেশীয় অস্ত্র জব্দসহ ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) ডিএমপি উপ পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। 

অভিযানে তাদের গ্রেপ্তারদের কাছ থেকে ৮টি ককটেল, ২টি পেট্রোল বোমা, ৬টি সামুরাই, ৫টি হেলমেট, ৩টি ছুরি, ১১টি চোরাই মোবাইল ফোন এবং ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রোববার (২১ সেপ্টেম্বর) ভোর ৩টা ৩০ মিনিট পর্যন্ত টানা পরিচালনা করা হয় এ অভিযান। মোহাম্মদপুরসহ তেজগাঁও বিভাগের প্রায় ১২০ জন পুলিশ সদস্য অংশ নেন এই অভিযানে।

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার ডিএমপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন