Logo

রাজধানী

রাজধানীতে মুষলধারায় বৃষ্টি, সড়কে জলাবদ্ধতা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১

রাজধানীতে মুষলধারায় বৃষ্টি, সড়কে জলাবদ্ধতা

ভোর থেকে মুষলধারায় বৃষ্টিতে থমকে গেছে রাজধানী ঢাকার জনজীবন। শহরের প্রধান সড়কের পাশাপাশি বিভিন্ন এলাকার অলিগলিতেও তৈরি হয়েছে জলাবদ্ধতা। ফলে সকালবেলায় যারা কর্মস্থল বা গন্তব্যে বের হয়েছেন, তাদের পড়তে হয়েছে তীব্র ভোগান্তিতে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিল, আরামবাগ, রাজারবাগ, মগবাজার, মৌচাক, ধানমন্ডি ও মোহাম্মদপুর, মিরপুরসহ বিভিন্ন এলাকায় হাঁটুসমান পানি জমে থাকতে দেখা যায়।

হাতিরঝিলের কয়েকটি এলাকাতেও পানি জমে গেছে। সড়কে পানি জমে থাকায় যানবাহনের গতি কমে যায়, তৈরি হয় দীর্ঘ যানজট।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার দিবাগত রাত ১২টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর পাশাপাশি আগামী দুই দিনের ব্যবধানে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এর মধ্যে একটি ২৪ ঘণ্টার মধ্যে তৈরি হতে পারে। অন্যটি ২৪ সেপ্টেম্বরের দিকে।

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এ সময়ে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঝড় ও বৃষ্টি ঢাকার খবর আবহাওয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন