Logo

রাজধানী

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিলে অর্থায়নকারীসহ গ্রেপ্তার ৬

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৪

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিলে অর্থায়নকারীসহ গ্রেপ্তার ৬

ছবি : সংগৃহীত

রাজধানীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের অর্থায়ন ও অংশগ্রহণের অভিযোগে দলের ৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) ডিএমপির উপ পুলিশ কমিশনার (ডিসি)  মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।  

ডিবি সূত্র জানায়, সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় আকস্মিক ঝটিকা মিছিল আয়োজনের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করা হচ্ছিল। এসব কর্মসূচির পেছনে সংগঠনের একাধিক নেতা অর্থায়ন ও সক্রিয় অংশগ্রহণ করেছেন বলে গোয়েন্দা তথ্য আসে। এরই ধারাবাহিকতায় রোববার (২১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ঝটিকা মিছিল সংগঠিত করার জন্য তহবিল সংগ্রহ, লজিস্টিক সহায়তা এবং সরাসরি অংশগ্রহণে জড়িত ছিলেন। এছাড়া সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগের তথ্যও উঠে এসেছে।

ডিবি কর্মকর্তারা জানান, এ ধরনের আকস্মিক মিছিলের মাধ্যমে রাজধানীতে জনভোগান্তি সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছিল। তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় আপাতত প্রকাশ করা হয়নি। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডিবির এক কর্মকর্তা বলেন, যে কোনো গোষ্ঠী আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করলে কঠোরভাবে মোকাবিলা করা হবে। গণশৃঙ্খলা বিনষ্টে অর্থায়ন বা অংশগ্রহণের সঙ্গে যারা যুক্ত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

আইনশৃঙ্খলাবাহিনী জানায়, রাজধানীতে এ ধরনের অভিযানে আরও কয়েকজনের নাম চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন