Logo

রাজধানী

টঙ্গী অগ্নিকাণ্ডে আহত ফায়ারফাইটারদের চিকিৎসা দিতে ঢাকায় সিঙ্গাপুরের ডাক্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৫

টঙ্গী অগ্নিকাণ্ডে আহত ফায়ারফাইটারদের চিকিৎসা দিতে ঢাকায় সিঙ্গাপুরের ডাক্তার

ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে আহত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সিঙ্গাপুর থেকে চিকিৎসক ড. চংগ সি জ্যাক বাংলাদেশে এসেছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে, সেখান থেকে সরাসরি রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান।

হাসপাতালে পৌঁছে ড. চংগ সি জ্যাক ইনস্টিটিউটের পরিচালক ও চিকিৎসক দলের সঙ্গে বৈঠক করেন এবং আহত ফায়ারফাইটারদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

পরে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদার) অধ্যাপক মো. সায়েদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

উল্লেখ্য, এর আগে মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা দিতে ড. চংগ সি জ্যাক সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দলের অংশ হিসেবে বাংলাদেশে এসেছিলেন।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন