আওয়ামী লীগ নেতা অজয় কর খোকন গ্রেপ্তার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২
ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে বিশেষ অভিযানে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ডিএমপির উপ পুলিশ সুপার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, সাম্প্রতিক সময়ে নাশকতা, সংঘাত ও অবৈধ কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হবে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, ‘সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল অর্গানাইজ করছিলেন তিনি।‘
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে অন্য কোন মামলা বা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত ঘটনায় কোনো মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে।
অজয় কর খোকন ১৯৯৮-২০০২ মেয়াদে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। তবে, দশম সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনে দলের মনোনয়ন চেয়েও পাননি তিনি।
এনএমএম/এএ

