প্রতীকী ছবি
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা রাজধানীর ফার্মগেট, পানি ভবন ও তেজগাঁও এলাকায় ঝটিকা মিছিল বের করে। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ার আশঙ্কায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একাধিক দল দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পানি ভবনের সামনে ঝটিকা মিছিলের পরে অভিযান চালিয়ে ককটেল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীতে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে। এ ধরনের ঝটিকা কর্মসূচি ব্যর্থ করতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।
এনএমএম/এমএইচএস

