Logo

রাজধানী

আগারগাঁওয়ে দোকান বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫০

আগারগাঁওয়ে দোকান বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

ছবি : সংগৃহীত

রাজধানীর আগারগাঁও তালতলার জনতা হাউজিং গেটের সামনে ফুটপাতে চায়ের দোকান বসানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মো. বাবলু (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ২টার দিকে। গুরুতর আহত বাবলুকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বাবলু আগারগাঁওয়ের তালতলা এলাকার মো. সেলিম মিয়ার ছেলে। তিনি স্থানীয়ভাবে চায়ের দোকান চালাতেন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

নিহতের স্বজন আব্দুর রউফ জানান, বাবলু জনতা হাউজিং গেটের সামনে একটি টং দোকানে চা বিক্রি করতেন। সোমবার রাত ৮টার দিকে প্রতিপক্ষের লোকজন তার দোকান উচ্ছেদের চেষ্টা চালায়। এক পর্যায়ে রবিউল নামে এক ব্যক্তি লোহার পাইপ দিয়ে বাবলুর মাথায় আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, গণঅধিকার পরিষদের দুই গ্রুপের মধ্যে বিরোধের জের ধরেই এ সংঘর্ষ ঘটে। ফুটপাতের দোকান দখল নিয়ে একটি পক্ষ অফিস বানিয়েছে, অপর পক্ষ এর বিরোধিতা করেছে। এ নিয়ে হাতাহাতি ও মারামারির সময় বাবলু আহত হন এবং পরে মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন