Logo

রাজধানী

সাদপন্থীদের পিকআপ ভর্তি দেশীয় অস্ত্র জব্দ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:৩৩

অ

টঙ্গীর ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় সাদপন্থীদের এক পিকআপভর্তি দেশীয় অস্ত্র জব্দ করেছেন শুরায়ে নেজামপন্থীরা। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে জব্দকৃত অস্ত্রগুলো কাকরাইল মসজিদ প্রাঙ্গণে নিয়ে আসেন তারা। 

এসময় ওই পিকআপের চালক ও হেলপারকে আটক করা হয়। পরে তাদেরকে রমনা থানা পুলিশের কাছে সোপর্দ করেন। 

তবে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত জব্দকৃত অস্ত্র ও পিকআপ কাকরাইল মসজিদ প্রাঙ্গণে রয়েছে।

এমএম/এটিআর/এনজে 

বিশ্ব ইজতেমার মাঠে সংঘর্ষ

আরও পড়ুন
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন