Logo

রাজধানী

সাবেক এমপি কবিরুল হক মুক্তি রাজধানীর নিকেতন থেকে গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৪

সাবেক এমপি কবিরুল হক মুক্তি রাজধানীর নিকেতন থেকে গ্রেপ্তার

নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি। ছবি : সংগৃহীত

নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে রাজধানীর নিকেতন এলাকার বাসা থেকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।

ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে গুলশান থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সাবেক এমপি কবিরুল হক মুক্তির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত জানাতে পরবর্তীতে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

উল্লেখ্য, কবিরুল হক মুক্তি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নড়াইল-১ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

  • এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার আওয়ামী লীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন