Logo

রাজধানী

আ.লীগের সাংস্কৃতিক উপকমিটির সদস্য মোজাম্মেল হক গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৯

আ.লীগের সাংস্কৃতিক উপকমিটির সদস্য মোজাম্মেল হক গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির কার্যনির্বাহী সদস্য ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মো. মোজাম্মেল হককে (৬৭) গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গুলশান-১ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গুলশান থানা সূত্রে জানা গেছে, মোজাম্মেল হক নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আর্থিক সহায়তা দিয়েছেন এবং দলের নিষিদ্ধ কর্মসূচি প্রচারে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

এনএমএম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন