বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে গুলশান-২ থেকে বনানী পর্যন্ত এক র্যালির আয়োজন করেছিল গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা।
এবারের প্রতিপাদ্য ‘Tourism and Sustainable Transformation’ এর প্রতি সমর্থন জানাতেই এই কর্মসূচি আয়োজন করা হয়। হোটেলটির কর্মীরা স্থানীয় পর্যটন সংশ্লিষ্টদের সঙ্গে একত্রে ব্যানার ও সচেতনতামূলক লিফলেটের মাধ্যমে দায়িত্বশীল ভ্রমণ, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক কল্যাণে পর্যটনের গুরুত্ব তুলে ধরেন।
জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (UN Tourism) এ বছরের প্রতিপাদ্যে জোর দিয়েছে, পর্যটন শিল্পকে প্রবৃদ্ধির বাইরে গিয়ে টেকসই পরিবর্তনের চালিকাশক্তি হতে হবে। গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা জানিয়েছে, তারা ইকো-ফ্রেন্ডলি কার্যক্রম, স্থানীয় সরবরাহকারীকে অগ্রাধিকার ও সম্প্রদায় উন্নয়নে অবিচল প্রতিশ্রুতিবদ্ধ।
বিশেষ দিনটি উপলক্ষে হোটেলের ইন-হাউস ক্যাফে ‘ক্যাফে ডি টিউলিপ’ অতিথিদের জন্য কফি ও পেস্ট্রিতে ৫০% ছাড় ঘোষণা করেছে।
ডিআর/এসএসকে

