সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ছেলে গ্রেপ্তার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮
সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ডিএমপির গুলশান থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শাহেদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে মিরপুর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি হত্যা মামলা রয়েছে। এছাড়া গুলশান থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ অক্টোবর ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
এনএমএম/এমবি

