Logo

রাজধানী

হাজী সেলিমের বাসায় যৌথবাহিনীর অভিযান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১১

হাজী সেলিমের বাসায় যৌথবাহিনীর অভিযান

ছবি : সংগৃহীত

রাজধানীর আজিমপুরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের বাসায় অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ওই বাসাটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার দুপুর থেকে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাসায় যৌথবাহিনী অভিযান চালাচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য আমাদের কাছে নেই।

অভিযান সূত্রে জানা যায়, ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়।

সূত্র আরও জানায়, গুলশানারা মাসুদা টাওয়ার নামে পরিচিত ওই ভবনটিতে পাওয়া গাড়িগুলোর মধ্যে একটি সংসদ সদস্যের লোগো সংবলিত গাড়িও রয়েছে। তবে বাড়িটির ম্যানেজার গাড়িগুলো সম্পর্কে কোনো সঠিক তথ্য দিতে পারেননি।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন