Logo

রাজধানী

ঢাকার বাতাসের মান ‘সহনীয়’

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬

ঢাকার বাতাসের মান ‘সহনীয়’

বৃষ্টির পর সবুজ পাতায় জমেছে সতেজতার ঝিলিক। ছবি : মো. মুস্তাঈন বিল্লাহ

বিশ্বের বায়ুদূষণের তালিকায় সোমবার রাজধানী ঢাকা নবম অবস্থানে রয়েছে। তবে আজ ঢাকার বাতাস ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকার একিউআই (AQI) স্কোর ৯৩ রেকর্ড করা হয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার (IQAir) এসব তথ্য জানিয়েছে।

একিউআই সূচক অনুযায়ী, বিশ্বে বায়ুদূষণের শীর্ষ অবস্থান দখল করেছে উগান্ডার কামপালা (১৮৪ স্কোর) ও পাকিস্তানের লাহোর (১৮৪ স্কোর), তৃতীয় স্থানে রয়েছে আরব আমিরাতের দুবাই (১৫৩ স্কোর)। ভারতের দিল্লি (১৪৪), ইন্দোনেশিয়ার জাকার্তা (১৩৮) যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে।

একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর হলে বায়ুর গুণমান ‘মাঝারি’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরের বায়ু ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। 

১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’, আর ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ ধরা হয়। বিশেষজ্ঞরা সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে না থাকার পরামর্শ দেন।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আবহাওয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন