Logo

রাজধানী

রাজধানীতে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩

রাজধানীতে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দলীয় ব্যানারে গোপন বৈঠক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তাদের কাছ থেকে সংগঠনের বিভিন্ন কাগজপত্র ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ডিএমপির উপপুলিশ কমিশনার আরও জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এনএমএম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন