Logo

রাজধানী

রাজধানীতে যাত্রীবাহী বাসে গুলি ও আগুন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১১:৩৬

রাজধানীতে যাত্রীবাহী বাসে গুলি ও আগুন

রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় যাত্রীবাহী বাসে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি ও পরবর্তীতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে আলিফ পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।

বাসের চালকের দাবি, কয়েকজন দুর্বৃত্ত হাত ইশারায় বাস থামিয়ে চালক ও সহকারীকে পিটিয়ে নামিয়ে দেয়। যাত্রীরা আতঙ্কে বাস থেকে নেমে গেলে দুর্বৃত্তরা বাসের সামনের কাঁচে কয়েক রাউন্ড গুলি ছুড়ে তাতে আগুন ধরিয়ে দেয়।

বাস কর্তৃপক্ষ অভিযোগ করেছে, চাঁদাবাজ নেছার নামে এক ব্যক্তির সঙ্গে এ ঘটনার যোগসূত্র থাকতে পারে। সম্প্রতি তাদের স্টাফদের ওপরও তার হামলার অভিযোগ রয়েছে।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদুর রহমান জানান, সম্প্রতি বাস কোম্পানি থেকে কয়েকজন কর্মী ছাঁটাই করা হয়েছিল। ক্ষুব্ধ হয়ে তাদের একটি অংশই এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

এনএমএম/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকার খবর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন