Logo

রাজধানী

রাজধানীতে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১১:৫১

রাজধানীতে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে বিশেষ অভিযানে আওয়ামী লীগের এক জাতীয় কমিটির সদস্যসহ দলের অঙ্গসংগঠনের ৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৫ অক্টোবর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের জাতীয় কমিটির এক সদস্য, মহানগর উত্তর শাখার এক যুগ্ম সম্পাদক এবং ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন স্থানীয় নেতা।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানান, দলীয় কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত একটি ‘গোপন বৈঠক’ আয়োজনের পরিকল্পনা করেছিলেন তারা। সেই সূত্র ধরেই অভিযান চালানো হয়।

এনএমএম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন