Logo

রাজধানী

চন্দ্রিমা লেকে ১০০ কেজি মাছের পোনা অবমুক্তকরণ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১৩:১১

অ

রাজধানীর চন্দ্রিমা উদ্যান লেকে ১০০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এবং ফিশারিজ গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের (ফ্যাব) যৌথ উদ্যোগে পোনা অবমুক্ত করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ মো. রাশিদুল হাসান হারুন ও  অন্যান্য নেতৃবৃন্দ। পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠান পরিচালনা করেন কৃষিবিদ মো. সালমুন হাসান বিপ্লব। 

এমআর/এইচকে


Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন