Logo

রাজধানী

মিরপুর ট্র্যাজেডি : পরিচয় শনাক্তে ১৬ মরদেহের ডিএনএ পরীক্ষা প্রয়োজন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ২০:৪২

মিরপুর ট্র্যাজেডি : পরিচয় শনাক্তে ১৬ মরদেহের ডিএনএ পরীক্ষা প্রয়োজন

ছবি : বাংলাদেশের খবর

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ মরদেহের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘মরদেহগুলো এতটাই পুড়ে গেছে যে তাদের পরিচয় শনাক্ত করাই কঠিন হয়ে পড়েছে।’ লাশ

তিনি বলেন, ‘মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হবে।’

এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, পোশাক কারখানার অনেক কর্মী অল্প সময়ের মধ্যে বের হতে পেরেছেন। তবে অনেকেই আটকা পড়েন। উদ্ধার অভিযান চলাকালীন ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি ড্রোন ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিরাপদে তল্লাশি চালানো হচ্ছে।

তারা বলছেন, রাসায়নিক গুদামের আগুন এখনও জ্বলছে। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা কাউকেই সেখানে ঢুকতে দিচ্ছি না। উদ্ধার ও তল্লাশি কাজ প্রযুক্তি ব্যবহার করে করছি।

  • এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন