Logo

রাজধানী

মিরপুরে নিহতদের মরদেহ ঢামেকে, শনাক্তে লাগবে ডিএনএ টেস্ট

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৮:১৯

মিরপুরে নিহতদের মরদেহ ঢামেকে, শনাক্তে লাগবে ডিএনএ টেস্ট

রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিসের সদস্যরা মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং উদ্ধার অভিযান শেষে ১৬ জনের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে নিয়ে যান।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, রাত সাড়ে ৮টার দিকে তিনটি অ্যাম্বুলেন্সে ১৬টি মরদেহ আনা হয়। এর মধ্যে ৯ জন পুরুষ ও ৭ জন নারী। অধিকাংশের দেহ পুড়ে অঙ্গহানি হয়েছে, ফলে শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষার প্রয়োজন হবে।

তিনি আরও বলেন, আজ মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে পর্যায়ক্রমে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

ফায়ার সার্ভিস জানায়, গতকাল মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগর এলাকার শিয়ালবাড়িতে আগুন লাগার খবর পেয়ে তারা ১১টা ৫৬ মিনিটে প্রথম ইউনিট পাঠায়। পরে মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। 

অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে ৯ জন পুরুষ ও ৭ জন নারী। দগ্ধ তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলেন— মো. সুরুজ (৩০), মো. মামুন (৩৫) এবং সোহেল।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও এলাকাটিতে এখনো বিস্ফোরণের শঙ্কা পুরোপুরি কাটেনি।

এনএমএম/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন