রূপনগর অগ্নিকাণ্ড : বিশেষজ্ঞ টিমের ঘটনাস্থল পরিদর্শন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৮:০১
ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন সরকারের গঠিত বিশেষজ্ঞ টিম।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রি করপোরেশন (বিসিআইসি)-এর সিনিয়র জেনারেল ম্যানেজার মনজুর রেজার নেতৃত্বে চার সদস্যের দল ঘটনাস্থল ঘুরে দেখেন।
টিমে আরও ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও জলবায়ু সহনশীলতা বিভাগের অধ্যাপক জিল্লুর রহমান এবং পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সৈয়দ আহমেদ কবীরসহ মোট চারজন সদস্য।
তারা অগ্নিকাণ্ডের কারণ, রাসায়নিক পদার্থের প্রকৃতি ও পরিবেশগত ঝুঁকি মূল্যায়নে কাজ শুরু করেছেন বলে জানা গেছে।
- এনএমএম/এমআই

