Logo

রাজধানী

বিমানবন্দরে আগুন, ঢাকার ফ্লাইট যাচ্ছে চট্টগ্রাম-কলকাতায়

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৬:৪১

বিমানবন্দরে আগুন, ঢাকার ফ্লাইট যাচ্ছে চট্টগ্রাম-কলকাতায়

ছবি : বাংলাদেশের খবর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ঢাকাগামী কিছু ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম ও কলকাতায় একাধিক ফ্লাইট অবতরণ করেছে। ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট ট্যাক্সিওয়েতে আটকা রয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি–১৬৩ এবং ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই–১১১৬ ফ্লাইট ট্যাক্সিওয়েতে অপেক্ষা করছে। ব্যাংকক থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট চট্টগ্রামে, দিল্লি থেকে আসা ইন্ডিগো ফ্লাইট কলকাতায় অবতরণ করেছে। এয়ার এরাবিয়ার শারজাহ-ঢাকা ফ্লাইটও চট্টগ্রামে অবতরণ করেছে। হংকং থেকে আসা ক্যাথে প্যাসিফিকের বিমান আকাশে চক্কর দিচ্ছে।

অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে ফ্লাইট উড্ডয়নের সিদ্ধান্ত নেওয়া হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর-ঢাকা ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। একইভাবে ইউএস-বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম-ঢাকা ফ্লাইটও পুনরায় চট্টগ্রামে ফিরে এসেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর স্বাভাবিক ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন মূলত কার্গো ভিলেজ এলাকায়, যাত্রী টার্মিনালে এর প্রভাব পড়েনি।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড শাহজালাল বিমানবন্দর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন