Logo

রাজধানী

বিএনপি-জামায়াত-উপদেষ্টারা আ.লীগের ‘গণিমতের মাল’ ভাগ করেছে : নাসিরুদ্দীন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১৪:৪১

বিএনপি-জামায়াত-উপদেষ্টারা আ.লীগের ‘গণিমতের মাল’ ভাগ করেছে : নাসিরুদ্দীন

ছবি : বাংলাদেশের খবর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আওয়ামী লীগ ১৫ বছর ধরে নির্বাচন কমিশনকে নিজেদের মতো সাজিয়ে রেখেছিল। তারা যে ‘গণিমতের মাল’ রেখে গেছে, তা এখন বিএনপি, জামায়াত ও উপদেষ্টারা ভাগ করেছে।’ 

রোববার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দলের প্রতীকসহ বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে পাটওয়ারী বলেন, ‘নির্বাচন কমিশনে আসতে আসতে আমাদের জুতার তলা ক্ষয় হয়ে গেছে। আওয়ামী লীগ ১৫ বছর ধরে কমিশনকে নিজেদের মতো সাজিয়ে রেখেছিল। তারা যে ‘গণিমতের মাল’ রেখে গেছে, তা এখন বিএনপি, জামায়াত ও উপদেষ্টারা ভাগ করেছে। সেনাবাহিনীও এতে অংশ নিয়েছে। আমরা চাই কমিশন হোক জনগণের প্রতিষ্ঠান—কোনো দল বা সংস্থার গনিমতের মাল নয়। রুলস রেগুলেশনের মধ্যে এটি ফিরিয়ে আনতে হবে।’

তিনি আরও বলেন, ‘দেশপ্রেমিক সেনাবাহিনীকে কলঙ্কিত করার প্রচেষ্টা চালানোদের আদালতের পর্যবেক্ষণে আনা হয়েছে এবং তাদের গৃহবন্দী করা হয়েছে। গত ১৫ বছরে যারা নির্বাচন কারচুপি ও কমিশনের ধ্বংসে ভূমিকা রেখেছেন, যেমন জিয়াউল আহসান, তাদের বিচারের আওতায় আনা প্রয়োজন। আমাদের প্রশ্নের জবাবে কমিশন জানিয়েছে, নতুন কোনো রিক্রুটমেন্ট হয়নি—কেবল ইন্টারচেঞ্জ হয়েছে। ফলে কমিশন এখনও আগের পরিস্থিতিতেই রয়েছে। আমরা এসব বিষয় তাদের নজরে এনেছি।’

এনসিপি নেতা আরও বলেন, ‘গণতান্ত্রিক যে যাত্রায় আমরা আছি, তাতে আমরা নির্বাচন কমিশনকে কোনো নির্দিষ্ট ধর্ম, রাজনৈতিক দল কিংবা পরিবারের কাছে দিতে চাই না। আমরা চাই কমিশনটা হোক জনগণের। এই কারণেই আমরা বারবার নির্বাচন কমিশনের কাছে আসি, আপনাদের সামনে দাঁড়াই, এবং বলি—কমিশনকে স্বাধীন করুন, জনগণের প্রতিষ্ঠান হিসেবেই রাখুন। আপনারা জিয়া ফ্যামিলি না, মুজিব ফ্যামিলি না, রহমান ফ্যামিলি না—আপনারা হোন জনগণের কমিশন।’

এসআইবি/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন