বসুন্ধরার আই ব্লকে উদ্বোধন হলো ‘হেরিটেজ সুইটস’র দ্বিতীয় শাখা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১৮:০২
বসুন্ধরার আই ব্লকে উদ্বোধন হলো ‘হেরিটেজ সুইটস’ এর দ্বিতীয় শাখা। ছবি : বাংলাদেশের খবর
দেশের ঐতিহ্যবাহী মিষ্টান্ন সংস্কৃতিকে আধুনিকতার ছোঁয়ায় উপস্থাপনকারী প্রিমিয়াম ব্র্যান্ড হেরিটেজ সুইটস রাজধানীর বসুন্ধরায় তাদের দ্বিতীয় শাখা উদ্বোধন করেছে।
বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকে অবস্থিত প্রথম শাখায় মিলেছে অসাধারণ সাড়া। বসুন্ধরায় নতুন এ শাখা উদ্বোধনের মাধ্যমে হেরিটেজ সুইটস আরও বৃহত্তর পরিসরে সুস্বাদু ও মানসম্মত মিষ্টান্নের পরিসর সম্প্রসারণ করল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানভীর বসুন্ধরা গ্রুপ (এসবিজি)-এর ভাইস চেয়ারম্যান এমিল আহমেদ সোবহান। এছাড়াও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যম প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে এমিল আহমেদ সোবহান বলেন, হেরিটেজ সুইটস ভোক্তাদের পছন্দকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুস্বাদু, মানসম্মত ও ঐতিহ্যবাহী মিষ্টান্ন সরবরাহ করছে। ইতোমধ্যেই ব্র্যান্ডটি ভোক্তাদের আস্থা ও সুনাম অর্জনে সফল হয়েছে। সকলের সহযোগিতায় হেরিটেজ সুইটসের এ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে আইসিসিবি’র প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন বলেন, মিষ্টি হাজার বছর ধরে বাংলার মানুষের ঘরে ঘরে আপ্যায়নের প্রথম ও অন্যতম খাদ্য উপকরণ। ‘হেরিটেজ সুইটস’ সবসময়ই বাংলার এ ঐতিহ্যকে আধুনিক উপস্থাপনায় পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বসুন্ধরায় দ্বিতীয় আউটলেট উদ্বোধনের মাধ্যমে সেই প্রতিশ্রুতিকে আরও এক ধাপ এগিয়ে নিলাম। আমরা চাই প্রতিটি গ্রাহক যেন পান খাঁটি উপকরণে তৈরি নিরাপদ ও মানসম্মত মিষ্টি।
আধুনিক সাজসজ্জা ও আরামদায়ক পরিবেশে গড়ে তোলা এ আউটলেট বসুন্ধরার আই ব্লক ও আশেপাশের বাসিন্দাদের জন্য হবে ঐতিহ্য, স্বাদ ও আনন্দের মিলনস্থল।
ঠিকানা : প্লট নং ১১১৩, রোড-১৭, ব্লক-আই, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা।
বিএস/এইচকে/এমবি

