বরিশালের সাবেক চেয়ারম্যানসহ ৩ আ.লীগ নেতাকর্মী গ্রেপ্তার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১২:১৭
প্রতীকী ছবি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান কাজী এমদাদুল হকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি’র মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা, চাঁদাবাজি এবং সংগঠন পুনর্গঠনের চেষ্টা সম্পর্কিত তথ্য পাওয়ার পর এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ নথি ও যোগাযোগের তথ্য জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিদ্যমান আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন করা হবে।
এনএমএম/এমএইচএস

