Logo

রাজধানী

সচিবালয়ে ভয়াবহ আগুন, ২ প্লাটুন বিজিবি মোতায়েন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৬

অ
সচিবালয়ে ভয়াবহ আগুন, ২ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে ভয়াবহ আগুন লাগে। ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট যোগ দিয়েছে।

সচিবালয়ের ৭নং ভবনে আগুনের ঘটনায় উদ্ধার সহায়তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখারা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস সদর দপ্তর।

এমএম/ওএফ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন