ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় ৬ জন নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১৬:৩২
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ ছয়জন নিহত হওয়ার ঘটনায় দায়ী বাসচালক মোহাম্মদ নুরুদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২৮ ডিসেম্বর) র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে শুক্রবার রাতে ঘাতক চালক মোহাম্মদ নুরুদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
আল আমিন বলেন, “দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। র্যাবের তৎপরতায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে ধলেশ্বরী টোল প্লাজায় দ্রুতগতির বাসের ধাক্কায় ছয়জন প্রাণ হারান। এদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। দুর্ঘটনায় আহত আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এমএই/এমএইচএস

