নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির হটলাইন চালু
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৯
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিশেষ হটলাইন নম্বর চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব নম্বরে যোগাযোগ করে নির্বাচন সংক্রান্ত যেকোনো তথ্য, অভিযোগ কিংবা আচরণবিধি লঙ্ঘনের বিষয় দ্রুত পুলিশকে জানাতে পারবেন নগরবাসী।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
তিনি জানান, নির্বাচনী আচরণবিধি অমান্য বা নির্বাচনকে প্রভাবিত করতে পারে— এমন বিষয়ে পুলিশের হস্তক্ষেপ প্রয়োজন হলে মোবাইলফোন নম্বরে যোগাযোগ করার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হলো।
ডিএমপির হটলাইন নম্বরগুলো হলো— 01320037358, 01320037359 ও 01320037360।
একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
এমবি

